• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি, চেন্নাইয়ের মেন্টর হচ্ছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৮ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে মাঠে না থাকলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকছে। ২০২৭ সালের আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আগামী মৌসুমের জন্য খেলোয়াড় ধরে রাখার তালিকা প্রকাশের শেষ দিনে ধোনির নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে আইপিএলের অন্যতম সফল এই ক্রিকেটারের খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।

চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে মাঠে না থাকলেও ধোনি সবসময়ই ফ্র্যাঞ্চাইজিটির পরিবারের সদস্য হয়ে থাকবেন। তার ভাষায়, ধোনি চেন্নাইয়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং এই দলই তার প্রকৃত ঘর।

২০০৮ সালে আইপিএলের যাত্রা শুরুর সময় থেকেই চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। তার অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জেতে ফ্র্যাঞ্চাইজিটি।

ধোনির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে শ্রীনিবাসন বলেন, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসকে কল্পনা করা কঠিন। প্রায় দুই দশকের পথচলায় দলটি তার সঙ্গে অসংখ্য সাফল্য, ব্যর্থতা ও প্রতিকূল সময় পার করেছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসই এই সম্পর্ককে শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। ২০০৮ সালে ধোনিকে চেন্নাইয়ে নেওয়ার সিদ্ধান্তকে নিজের অন্যতম সেরা সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন শ্রীনিবাসন।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথনের মতে, ধোনির সবচেয়ে বড় সাফল্য শুধু মাঠের অর্জন কিংবা ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। চেন্নাই শহর ও সেখানকার মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক গড়ে ওঠাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। শহরটির মানুষও ধোনিকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছে।

আরও পড়ুন

তাসকিনের জোড়া আঘাতে লাঞ্চের আগে ম্যাচে ফিরল বাংলাদেশ

হাসানের শেষ বিকেলের ঝলকে ম্যাচে ফিরল বাংলাদেশ

লাঞ্চের আগেই মার্করামকে ফেরাল বাংলাদেশ

খেলোয়াড় হিসেবে ধোনির অনুপস্থিতি অনুভূত হলেও নতুন ভূমিকায় তার অভিজ্ঞতা ও দিকনির্দেশনা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদী বিশ্বনাথন। তার বিশ্বাস, তরুণ ক্রিকেটারদের গড়ে তোলা এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনায় ধোনির উপস্থিতি বড় ভূমিকা রাখবে।

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল এই ক্রিকেটার ২৭৮ ম্যাচে ২৪২ ইনিংস ব্যাট করে ৫ হাজার ৪৩৯ রান সংগ্রহ করেছেন। ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ব্যাট করা ধোনির ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতক। আইপিএলে তার ব্যাট থেকে এসেছে ৩৭৫টি চার ও ২৬৪টি ছক্কা। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি নেই তার।

এমএস/

  • আইপিএল
এ সম্পর্কিত আরও খবর
দুবাই ক্যাপিটালসে কাটার মাস্টার মোস্তাফিজুর
দুবাই ক্যাপিটালসে কাটার মাস্টার মোস্তাফিজুর
দুই তারকাকে ছাঁটাই করতে পারে মুম্বাই
দুই তারকাকে ছাঁটাই করতে পারে মুম্বাই
টিভিতে আজকের খেলা (৩১ মে ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩১ মে ২০২৬)
কোহলির নতুন বিশ্বরেকর্ড
কোহলির নতুন বিশ্বরেকর্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X